Sat, Mar 14, 2026
 Network
আপনি কি এই পোর্টালে খুশি?
হ্যাঁ
না
জানি না
Breaking News
News:
testing 3
testing 2
testing

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২৪ ঘণ্টাও কাটল না, সূর্যদের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দিলেন ‘নির্দয়’ গম্ভীর

By Rintu March 09, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২৪ ঘণ্টাও কাটল না, সূর্যদের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দিলেন ‘নির্দয়’ গম্ভীর
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে খুশি হলেও সন্তুষ্ট নন গৌতম গম্ভীর। ২৪ ঘণ্টা কাটার আগেই সূর্যকুমার যাদবদের নতুন লক্ষ্য ঠিক করে দিলেন ভারতীয় দলের কোচ। ক্রিকেটারদের মাঠে আরও নির্দয় হওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ২৫০-এর বেশি রান তুলেছে ভারতীয় দল। তা-ও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন গম্ভীর। বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘এটা সবে শুরু। শেষ নয়। আমাদের আরও অনেক কিছু অর্জন করার রয়েছে। আমরা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান করতে পারিনি। আশা করি, এক দিন সেটাও করতে পারব আমরা। শুধু তাই নয়। আমরা আরও নির্দয় ক্রিকেট খেলতে চাই।’’

Suggested News